হাইমচরে ঈদে মিলাদুন্নবী ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে স্বাগত মিছিল ও মিলাদ মাহফিল
০৭ মে, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন

  

হাইমচরে ঈদে মিলাদুন্নবী ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে স্বাগত মিছিল ও মিলাদ মাহফিল

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৬-০৯-২০২৪ ০৭:২১ অপরাহ্ন
হাইমচরে ঈদে মিলাদুন্নবী ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে স্বাগত মিছিল ও মিলাদ মাহফিল

হাইমচর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে, যুব ও ছাত্র হিযবুল্লাহ এর আয়োজনে স্বাগত মিছিল, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকাল ৯টায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্বাগত মিছিল বিভিন্ন গজলে গজলে মুখরিত হয়ে উপজেলা সদর আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে থেকে স্বাগত মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে এসে আলোচনা ও মিলাদ মাহফিলে উপজেলা জমইয়াতে হিযবুল্লার সভাপতি আলহাজ্ব মাওলানা খাজা আহম্মেদ এর সভাপতিত্বে ও যুব হিযবুল্লাহ সাধারণ সম্পাদক মাওঃ মোঃ তাজুল ইসলামের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহ হাইমচর উপজেলার শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ ইউসুফ মিয়া, যুগ্ম সম্পাদক মাওঃ মোঃ ওছমান গনি, আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন প্রমখু।

আলোচনা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র-শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৬-০৯-২০২৪ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া