হাইমচরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ
২৪ আগস্ট, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন

  

হাইমচরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৮-০৯-২০২৪ ০৬:১৪ অপরাহ্ন
হাইমচরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ
দুর্নীতি দমন কমিশন সম্মিলিত চাঁদপুর কার্যালয়ের সহযোগিতায় হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪, মতবিনিময় সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্য মোঃ মোকলেছুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ বারিক বকাউল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার হাফিজ আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয় সহকারী পরিচালক অভিজিৎ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন, পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি মোঃ ওমর ফারুক পাটোয়ারী, সম্মানিত সদস্য আবদুর রহমান, মোঃ মোশাররেফ হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এ প্রতিষ্ঠান গুলোর মধ্যে ফাইনাল পর্যায়ে প্রতিযোগিতায় নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাথে চারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়, এবং তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন গন্ডামারা উচ্চ বিদ্যালয়।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৮-০৯-২০২৪ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 238 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া