হাইমচরে আওয়ামীলীগ সভাপতির মৃত্যুর ৪ বছর পর নুর হোসেনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
২৪ আগস্ট, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

  

হাইমচরে আওয়ামীলীগ সভাপতির মৃত্যুর ৪ বছর পর নুর হোসেনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-০৯-২০২৪ ০৪:২১ অপরাহ্ন
হাইমচরে আওয়ামীলীগ সভাপতির মৃত্যুর ৪ বছর পর নুর হোসেনসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

হাইমচরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতালেব জমাদারের উপর হামলায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ৪ বছর পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আদালতে মামলাটি করেন মোতালেব জমাদারের বড় ছেলে আবু তালেব (বাবু) জমাদার।

মামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী, সভাপতি হুমায়ুন প্রধানীয়া ও সহ- সভাপতি এম এ বাশার সহ ২৪ জনের নাম উল্লেখ করে আরওঅজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, মামলার আসামি নুর হোসেন ও তাঁর বাবা মোতালেব জমাদার সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নুর হোসেনকে মনোনয়ন দেন তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর মোতালেব জমাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নুর হোসেন তাঁর লোকজনসহ নির্বাচন প্রচারণাকালীন মোতালেব জমাদারকে মারধর করেন। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে নিজ বাড়িতে ২০২০ সালের ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তবে নুর হোসেন প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন মামলা করতে পারেননি।

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহন খান বলেন, ‘আসামি পক্ষ হাসিনা সরকারের প্রভাশালী লোক ছিলেন। পরিবারের নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করা সম্ভব হয়নি। মামলাটি তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদী সঠিক বিচার পাবেন।’


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-০৯-২০২৪ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া