হাইমচরে মেঘনা নদীতে ডুবে ভাই বোনের মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৭:০৮ পূর্বাহ্ন

  

হাইমচরে মেঘনা নদীতে ডুবে ভাই বোনের মৃত্যু

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-০৯-২০২৪ ০৪:২১ অপরাহ্ন
হাইমচরে মেঘনা নদীতে ডুবে ভাই বোনের মৃত্যু
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে মেঘনা নদীর পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঈশাবালা মাছঘার্ট এলাকায় মেঘনা নদীর একটি শাখা নদীতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ

মৃত মোহাম্মদ হোসেন (৮) ও মরিয়ম আক্তার (৬) দুজনেই ওই গ্রামের ঈশানবালা বাজারের ঔষধ ব্যবসায়ী মোহাম্মদ রতন এর সন্তান।

স্থানীয় ইউপি সদস্য মোঃ স্বপন জানান, আমার ভাতিজা-ভাতিজি রবিবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় দুই ভাই-বোন। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পানিতে পড়ে ভেসে যায় তারা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্র এসআই সাখাওয়াত জানান, রবিবার দুপুরে ঈশানবালা মৎস্য আড়ত এলাকায় ঔষধ ব্যবসায়ী মোঃ রতন ছেলে ও মেয়ে বাড়ির পাশে খেলতে যায় দুই ভাই-বোন। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পানিতে পড়ে ভেসে যায় তারা। ঘটনাস্থলে থাকা ব্যক্তিগণ ৯৯৯ নাম্বারে কল দিলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের চাঁদপুরের নদীর টিম এসে নদীতে খোঁজা না পাওয়ায় স্থানীয়রা পরে জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি যেহেতু নদী কেন্দ্রিক সেহেতু নৌ পুলিশ কে জানানো হয়েছে। তারা ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এলাকাবাসী খুবই মর্মাহত ঈশানবালা বাজারের ঔষধ ব্যবসায়ী মোহাম্মদ রতন এর পুত্র এবং কন্যা শিশু দুজনের করুন মৃত্যুতে। এ ঘটনা এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-০৯-২০২৪ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 412 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া