ফরিদগঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) জনসমাবেশ ও খাদ্য সামগ্রী বিতরণ
১২ জুন, ২০২৬ ০১:০২ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) জনসমাবেশ ও খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ এডিটর
২৩-০৯-২০২৪ ১১:৫২ অপরাহ্ন
ফরিদগঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) জনসমাবেশ ও খাদ্য সামগ্রী বিতরণ
চাঁদপুর ফরিদগঞ্জে সোমবার (২৩ শে সেপ্টেম্বর) সকালে চাঁদপুর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সভাপতি ফরিদগঞ্জ আগমন উপলক্ষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জনসমাবেশে ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমাবেশে প্রেসিডিয়াম মেম্বার ও চাঁদপুর জেলা এনডিপি সভাপতি মিজানুর রহমান ও এনডিপি যুগ্ম মহাসচিব হাসানুজ্জামান সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সভাপতি একে এম আবু তাহের, তিনি বলেন, এই বাংলাদেশের মানুষের চলাচলের জন্য খাল,কালবার্ট, ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট, সর্বপ্রথম সব করে দিয়েছেন জিয়াউর রহমান।

তিনি আরো বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আজকের পরিবর্তন। আমরাও আন্দোলন করেছি ১৫ বছর ধরে কিন্তু আমাদের আন্দোলনের রেজাল্ট আসেনি। ছাত্র জনতার আন্দোলন এবং আত্মদানের কারণে মাত্র কয়েকদিনের মাথায় সৈরাচারের পতন ঘটে। এই জালেম সরকার এতোই অত্যাচারী ছিলো যে ‘আয়নাঘর’ বানিয়ে বছরের পর বছর মানুষকে গুম করে রাখতো। শেখ হাসিনা কতটুকু অমানবিক হলে লোমহর্ষক আয়নাঘর বানাতে পারে। মানুষ কথা বলতে পারতো না। তার বিরুদ্ধে কেউ কথা বললেই অত্যাচার নেমে আসতো।

সমাবেশে আরো বক্তব্য রাখেন,এনডিপি যুগ্ম-মহাসচিব জুয়েল রানা, ফরিদগঞ্জ উপজেলা (এনডিপি) সভাপতি মোস্তফা গাজী,ফরিদগঞ্জ উপজেলা এনডিপির সহসভাপতি আলাউদ্দিন,মতলব উপজেলা এনডিপির সভাপতি জাহাঙ্গীর আলম রাজা সহ আরো ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা বক্তব্য রাখেন, সমাবেশ পর ২০০ গরিব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


নিউজ এডিটর ২৩-০৯-২০২৪ ১১:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া