শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৩-০৯-২০২৪ ০৯:৫৯ অপরাহ্ন |
২০২৪-২৫ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষা অভিযান ২০২৪ সুষ্ঠুভাবে বাস্তবায়নের চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের মৎস্য জীবীদের মাঝে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তেলির মোড় নদীর পাড়ে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
তিনি বলেন, আপনাদের জীবন ও জীবিকা এই নদী কেন্দ্র করে এবং এই নদীর মাছ কে কেন্দ্র করে। এদেশে জাতীয় মাছ এবং জাতীয় সম্পদ হলো ইলিশ। চাঁদপুরের পরিচয়টি ইলিশ কে কেন্দ্র করে। হাইমচরকে চীনে মানুষ ইলিশের কেন্দ্রবিন্দু হিসেবে। এই নদীতে মাছ থাকলে আপনাদের জীবিকা চলবে। একটি মা ইলিশ রক্ষা মানে নদীতে আরও ১৮ থেকে ২০ লাখ আরো ইলিশ মাছ বেড়ে যাবে। আমরা নিজেদের লোভটারে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু এ দেশের প্রত্যেক ক্ষেত্রেই অনেক উন্নয়ন হবে। ২২টি দিন আমরা যদি ভবিষ্যতের ভালোর জন্য, ভবিষ্যতে কি পরিমানে আমরা ইলিশ মাছ পাব, আমরা যদি এই ২২ টি দিন ইলিশ মাছ না ধরি এই চিন্তাটি যদি আমরা করি তাহলে আপনাদেরও ভালো হবে, এই দেশের ও ভালো হবে।
তিনি আরও বলেন, এই ইলিশ মাছ রপ্তানি করে বাংলাদেশ অনেক টাকা আয় করেন। আপনারা হয়তো শুনেছেন তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ, গতকালকে ভারতকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ইলিশ মাছ শুধু যে টাকা নিয়ে আসে সেটা না, একটি দেশের সাথে অন্য একটি দেশের সম্পর্ক উন্নয়নের জন্য কিন্তু এই ইলিশ মাছকে ব্যবহার করা হয়। ইলিশ মাছ যদি নদীতে বেড়ে যায়, আপনাদের সবার জীবনমানটাও বেড়ে যাবে এবং আপনাদের ইনকাম বেড়ে যাবে। এদেশের অর্থনিতি শক্ত হবে। সেজন্য আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ২২ দিন মেঘনা নদী থেকে মা ইলিশ শিকার করবেন না।
এই ২২ দিন কিন্তু মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং আমরা প্রশাসনের যারা আছি, আমরা খুব কঠোরভাবে নদীতে টহল চালাবো ও মোবাইল কোর্ট পরিচালনা করব। এবং এই মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ যে শাস্তি দেওয়া যায়, সেই শাস্তিটি আমরা দেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলকমল নৌ পুলিশ পাঁড়ি ইনচার্জ মোঃ মুন্নাফ, মৎস্যজীবী সমিতির জেলে প্রতিনিধি হুমায়ুন কবির বাবুল পেদা, মুক্তার আহমেদ দর্জি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নির্মল কৃষ্ণ পাল, উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ, ইউপি সদস্য জসিম উদ্দীনসহ অন্যান্য ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও জেলে প্রতিনিধি এবং মৎস্যজীবীগণ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া