নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ
০৩ জুন, ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন

  

নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ

পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি
২৪-০৯-২০২৪ ০৫:৫২ অপরাহ্ন
নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ

বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ফল-২০২৪ সেমিষ্টারে ভর্তি হওয়া ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান 'নব্যপ্রভা' অনুষ্ঠিত হয়েছে । 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের নিজস্ব ক্লাব ডি.আই.ইউ কমিউনিকেশন ক্লাবের আয়োজনে সাভারের আশুলিয়া ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিডিয়া ল্যাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থী আফসানা মিম এবং রাহিমের এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন। অনুষ্ঠানের শুরুতে অধ্যায়নরত শিক্ষার্থী এবং ডি.আই.ইউ কমিউনিকেশন ক্লাবের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য সাংবাদিক, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান।

এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাবিল খান, মিডিয়া ল্যাবের পরিচালক এস.এম. আব্দুর রাজ্জাক, প্রভাষক জাহিদুল ইসলাম জুবায়ের, ইহা অবাপ্তি, সাব্হা বিনতে জাকির তুর্ণা, মেহেরাবুল হক রাফি, শিক্ষক-সহকারী আবু নওফেল সাজিদ, নবীন শিক্ষার্থী সামিউল ইসলাম।

সর্বশেষ উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের নিয়ে অধ্যায়নরত এবং প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নভ্যপ্রভা'র সমাপ্তি হয়।


পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি ২৪-০৯-২০২৪ ০৫:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া