শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৪-০৯-২০২৪ ০২:২৮ অপরাহ্ন |
“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন" এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলগী বাজার শাখায় এজেন্ট মেসার্স ফাহমিদা এন্টারপ্রাইজের আয়োজনে গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলগী বাজার শাখায় ডিরেক্টর জিএম ফজলুর রহমান (আকাশ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁদপুর জেলা শাখার প্রিন্সিপাল অফিসার ও ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ মাছুম বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁদপুর জেলা শাখার অফিসার মো: নুরে আলম, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার মাওলানা আব্দুর রহমান হামিদী, আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী, আলগি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, বাংলাদেশ জামায়েত ইসলাম হাইমচর উপজেলার সেক্রেটারি জসিম উদ্দীন, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মোঃ মুজিবুর রহমান, আল-আমিন মহিলা আদর্শ দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহক সদস্য বৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া