সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে হাইমচর প্রেসক্লাবের শোক
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫১ অপরাহ্ন

  

সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে হাইমচর প্রেসক্লাবের শোক

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৫-০৯-২০২৪ ০৫:৪৮ অপরাহ্ন
সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে হাইমচর প্রেসক্লাবের শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজির মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।

এক শোক বার্তায় হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা পরিষদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, আহ্বায়ক কমিটির সভাপতি ফারুকুল ইসলাম ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

২৫ সেপ্টেম্বর এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।  শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রুহুল আমিন গাজীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। রহুল আমিন গাজীর মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা কখনো পুরন হবার নয়। আমরা একজন সাংবাদিক নেতাকে হারিয়েছি। হারয়েছি একজন উজ্জ্বল নক্ষত্রকে।

উল্লেখ্যঃ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৫-০৯-২০২৪ ০৫:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 208 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া