দাম বেশি রাখায় চাঁদপুরে ইলিশ ব্যবসায়ীকে জরিমানা
২৪ নভেম্বর, ২০২৬ ০৫:২০ অপরাহ্ন

  

দাম বেশি রাখায় চাঁদপুরে ইলিশ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ এডিটর
২৫-০৯-২০২৪ ০৯:২৮ অপরাহ্ন
দাম বেশি রাখায় চাঁদপুরে ইলিশ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে এই অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন অভিযান পরিচালনা করেন।

অভিযানে অতিরিক্ত মুনাফায় ইলিশ বিক্রির অভিযোগে ঘাটের মাছ ব্যবসায়ী মো রিপনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা বাজার মনিটরিং এ আসি। এসময় আমি ক্রেতা সেজে এক ব্যবসায়ীর কাছে মাছের দাম জানতে চাই। এসময় তিনি আমার কাছে দাম চায় ১৫০০ টাকা। পরে তার কাগজ চেক করে দেখি তিনি কিনেছেন ১০০০ টাকা দরে। ক্রেতাদের কাছে এমন অস্বাভাবিক দামে মাছ বিক্রি করা অন্যায়। তাই তাকে অর্থদণ্ড দিয়েছি। তাছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরকেও পর্যবেক্ষণ করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে ইলিশের দাম নিয়ন্ত্রণে এমন অভিযানের সাধুবাদ জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী নেতারা।

জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, আমরাও চাই ইলিশের দাম নিয়ন্ত্রণে থাকুক। একজন ব্যবসায়ীর অনিয়ম পাওয়য় তাকে জরিমানা করা হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। ভোক্তা অধিদপ্তর কর্তৃপক্ষের নিয়মিত বাজার মনিটরিং থাকলে সকলের মাঝে স্বচ্ছতা থাকবে।

উল্লেখ্য, ভারতে ইলিশ রফতানি ঘোষণার পর থেকে কেজিতে ১০০-১৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। বর্তমানে ১ কেজি ওজনের স্থানীয় পদ্মা মেঘনা নদীর ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-১৮৫০ টাকায়। ৭শ-৯শ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৬৫০ টাকা দরে। দক্ষিণাঞ্চল থেকে সরবরাহকৃত মাছ কেজিতে ২০০-৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে।


নিউজ এডিটর ২৫-০৯-২০২৪ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 197 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া