শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৭-০৯-২০২৪ ০৪:৪৪ অপরাহ্ন |
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ওই বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) মির্জা মোহাম্মদ আলী রেজা, উপসচিব (পরিকল্পনা-২) এস.এম. ইমরুল হাসান ও গবষেণা কর্মকর্তা গোলাম মোহাম্মদ ফারুক।
এ সময় কর্মকর্তারা উন্নয়ন কাজ পরিদর্শন ও ঝুঁকিপূর্ণ গণি মডেল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনটি দেখেন। কর্মকর্তারা তখন উপস্থিত স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মনজুরুল আলম শরীফ, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন, নকিবুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলতাফ হোসেন, মিজানুর রহমান, আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি নাজির আহমেদ, ফেরদৌস আরা বেগম, সুলতানা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া