হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করায় প্রধান শিক্ষককে শোকজ
২৪ আগস্ট, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন

  

হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করায় প্রধান শিক্ষককে শোকজ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৯-০৯-২০২৪ ০৮:১৪ অপরাহ্ন
হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করায় প্রধান শিক্ষককে শোকজ
হাইমচর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান করায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।

রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ১৬ নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ হোসেনকে এ শোকজ করা হয়। শোকজে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ১৬নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদের নেতৃত্বে এ জন্মদিন পালিত হয়েছে।

এ জন্মদিন অনুষ্ঠানে স্বৈরাচারী শেখ হাসিনার গুন কীর্তন ও বৈষম্য বিরোধী ছাত্রদের সমালোচনা করে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিগন। অন্তবর্তী কালীন সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেও বক্তব্য রাখেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক কারণ দর্শানো নোটিশ পাঠান সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ হোসেনকে।

এর পূর্বে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এবং বিদ্যালয়ের সাবেক সভাপতির রাবেয়া বেগম উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ করেছিলেন।

১৬নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শরীফ হোসেন জানান, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদ ও টেলু এরা দুজন বিদ্যালয় কক্ষে একটি সালিসি বৈঠক করার অনুমতি চায়। পরে আমি মাঠে বৈঠক করার অনুমতি দেই। আবহাওয়া অনূকূলে না থাকায় আমাকে না জানিয়ে দপ্তরিকে ডেকে বিদ্যালয় কক্ষে বৈঠক করে।

তিনি জানান, বৈঠক শেষে আমি জানতে পারি এটি একটি রাজনৈতিক সভা ছিল। আর এখানে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান পালন করেছে। তারা আমার কাছে মিথ্যা কথা বলে অনুমতি নিয়েছে বলে বিষয়টি আমার জানা ছিল না।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, স্থানীয় কয়েকজন সচেতন মহলের মাধ্যমে জানতে পারি ১৬নং দক্ষিণ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান পালন করেছে। বিষয়টি আমি অবগত হয়ে সাথে সাথেই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৯-০৯-২০২৪ ০৮:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 187 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া