শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০২-১০-২০২৪ ১১:১২ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলায় ৪ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মামলায় নয়ন ভূইয়া নামক একজনকে আটক করেছেন হাইমচর থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) বেলা ১২ ঘটিকায় উপজেলার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন এলাকা থেকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মামলায় ৩নং দক্ষিণ আলগী দূর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ আলগী গ্রামের (ভূঁইয়া বাড়ীর) আনোয়ার হোসেন ভূঁইয়া প্রঃ মরন ভূঁইয়ার ছেলে নয়ন ভূঁইয়া (৩৩) কে ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইন এর ০৩/০৪/০৬ ধারায় হাইমচর থানা পুলিশ আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
এবিষয়ে হাইমচর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওলিউল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাইমচর উপজেলার সদর আলগী বাজারে ৪ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকায় নয়ন ভূঁইয়া কে আটক করে শিক্ষার্থীদের দায়ের করা মামলায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া