শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০২-১০-২০২৪ ১১:১৬ অপরাহ্ন |
২০২৪-২৫ অর্থ বছরে 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষা অভিযান-২০২৪ বাস্তবায়নে হাইমচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে চরভৈরবী ইউনিয়নের মৎস্যজীবীদের সাথে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার চরভৈরবী বাজার নদীর পাড়ে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. বি. এম. আশরাফুল হক এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর লামছড়ি কোস্ট গার্ড সিসি জসিম উদ্দিন, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল, নীলকমল নৌ পুলিশ পাঁড়ি ইনচার্জ মোঃ মুন্নাফ, চরভৈরবী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সালাউদ্দিন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদসহ চরভৈরবী ইউনিয়নের মৎস্য ব্যবসায়ীরা এবং জেলেবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া