দুবাইতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহজাহানের মৃত্যু
১১ জুন, ২০২৬ ০২:১৮ পূর্বাহ্ন

  

দুবাইতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহজাহানের মৃত্যু

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৩-১০-২০২৪ ১২:১০ অপরাহ্ন
দুবাইতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহজাহানের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহরাস্তির মো. শাহজাহান (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শাহজাহান উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তর পাড়া গ্রামের মোঃ শাহআলম রাউৎ এর ছোট ছেলে। তার বাবাই মৃত্যুর বিষয়ে এসব তথ্য নিশ্চিত করেন। স্বজনরা জানান, শাহজাহান দুবাইতে একটি ওয়ার্কসপে কর্মরত ছিলেন। বুধবার (২ অক্টোবর) বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহজাহানের পিতা শাহআলম বলেন, আমার দুই ছেলের মধ্যে শাহজাহান ছোট। বড় ছেলে গত ১০ দিন আগে সৌদি আরবে গেছে। আর শাহজাহান গত ১০ মাস আগে আরব আমিরাতে যায়। দুবাই শহরে একটি ওয়ার্কসপে কাজ করতো। বিদেশে যাওয়ার ১ বছর পূর্বে বিয়ে করেছে। তবে কোন সন্তান নেই। তিনি আরও বলেন, ছেরের মৃত্যুর পরে এখন কি প্রদক্ষেপ নিব বুঝতে পারছি না। তবে তার লাশ দেশে আনার জন্য উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করব। তার এমন মৃত্যুতে পরিবারের সকলে শোকাহত এবং অসুস্থ হয়ে পড়েছে।

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৩-১০-২০২৪ ১২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 249 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া