শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটায় মালিকের কারাদণ্ড
১১ জুন, ২০২৬ ০২:১৯ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটায় মালিকের কারাদণ্ড

নিউজ এডিটর
০৬-১০-২০২৪ ০৫:৫৩ অপরাহ্ন
শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটায় মালিকের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক মো. রাশেদ মিয়াজীকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্টরা জানান, টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে রাশেদ মিয়াজী অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময়  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ বিষয়ে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজ এডিটর ০৬-১০-২০২৪ ০৫:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 256 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া