শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১২-১০-২০২৪ ০৮:৪১ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য দাম স্থিতিশীল রাখতে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন দোকানে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার নির্দেশনায় উপজেলার সদর আলগী বাজার মনিটরিং করা হয়। এসময় হাইমচর থানা এসআই সালেহ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র আহসান হাবিব, ফয়েজ আহমেদ, ছাত্র মিরাজ হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, ডিম, আদা, পেঁয়াজ, সবজিসহ মুরগির বাজার নিয়ন্ত্রনে আমাদের টিম কাজ করছে। এছাড়াও দোকানে মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা।
মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় ও কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অধিক লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে সেদিক টা দেখা হচ্ছে। এর মধ্যেই যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া