শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৩-১০-২০২৪ ১০:০৫ অপরাহ্ন |
ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) বিকেলে গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে যোগ দেয়ায় সম্মেলনটিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রূপসা দক্ষিণ ইউনিয়ণ বিএনপির সমন্বয়ক আব্দুল খালেক পাটওয়ারী। আমাদের সবাইকে সকল প্রকার দুর্নীতি ও খুনি হাসিনার ধূসরদের সকল চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশনায়ক জননেতা তারেক রহমানের হাত কে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ে অর্জিত স্বাধীনতা বিলিন হয়ে যাবে যদি গণতন্ত্রের স্বাদ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি।
তিনি আরো বলেন, স্বৈরাচারী খুনি শেখ হাসিনার আমলে বিএনপির যে নেতারা হামলা,মামলার শিকার হয়ে কারাবরণ করে ত্যাগ শিকার করেছেন, প্রকৃত জাতীয়তাবাদী দল ও দেশপ্রেমীদের দিয়ে এই রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপিকে ঢেলে সাজানো হবে। যেন বিএনপির এই সব নেতাকর্মীরা আগামীতে আমাদের প্রিয়নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক কারানির্যাতিত নেতা আলহাজ্ব এমএ হান্নান চৌধুরীকে এই আসন থেকে জাতীয় সংসদে পাঠাতে পারে। অনুপ্রবেশকারীদের বিএনপির কোন কমিটিতেই স্থান হবেনা।
রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান বেপারী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. নুরুন্নবী বিএসসি, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ খানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা।
এসময় বিএনপি,যুবদল, ছাত্রদল,কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া