শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৩-১০-২০২৪ ১০:১৫ অপরাহ্ন |
বিএনপির ফরিদগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন বলেছেন, স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এ দেশের মানুষকে অনেক রক্ত দিতে হয়েছে।আমাদের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে।খুনী হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও তার ধুসররা এখনো বিএনপি’র বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে।
রবিবার ( ১৩ অক্টোবর) বিকেলে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও ভোট স্কুল মাঠে অনুষ্ঠিত ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, খালেদা জিয়া সবসময়ই জনগণের জন্য দেশে থেকে রাজনীতি করে গেছেন। তিনি দলকে ছেড়ে কখনো যাননি। এক-এগারোয় খালেদা জিয়াকে বারবার চলে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি যাননি। স্বৈরাচারী হাসিনার আমলে নানা ভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া। শত অন্যায়, অত্যাচারের শিকার হয়েও তিনি দেশ ছেড়ে চলে যায়নি। তবে সময়ের ব্যবধানে সেই স্বৈরাচারী হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন,কোন এমপি,মন্ত্রী না হয়েও গত ৩০ বছর যাবত ফরিদগঞ্জের মানুষকে ভালোবেসে নিজস্ব তহবিল থেকে ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তাঘাট, কালভার্ট, ধর্মীয়-শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ সমাজসেবায় মানবতার দৃষ্টান্ত রাখছেন আমাদের প্রিয়নেতা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, স্বৈরাচারী হাসিনার আমালে কারা বরণকারী নেতা আলহাজ্ব এমএ হান্নান। তাকে আগামীতে এ আসন থেকে আমরা সংসদ সদস্য হিসেবে হিসেবে দেখতে চাই। আপনারা আমাদের সাথে থাকলে আমাদের প্রিয়নেতাকে সংসদে দেখতে পাবো ইন্শাআল্লাহ।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন (নফর আলী মুন্সি), হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান প্রকাশে জামাই ফারুক, জহিরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া