ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
১২ জুন, ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৩-১০-২০২৪ ১০:২১ অপরাহ্ন
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে জলাবদ্ধতা পরবর্তী দিনমজুর, কৃষি ও চাষাবাদের সাথে সম্পৃক্ত একশত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সমাজসেবামূলক  সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন।
রবিবার (১৩ অক্টোবর) সকালে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্ত্বাবধানে সেচ্ছাসেবীরা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ২০১৯ সাল থেকেই মানুষের কল্যাণে যে কোন দূর্যোগকালীন সময়সহ সময়োপযোগী বিভিন্ন মানবিক সামাজিক ও সেচ্ছাসেবী কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত আগষ্ট মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত অতিবৃষ্টির ফলে চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন আমাদের ফরিদগঞ্জ উপজেলার নিম্মঅঞ্চল জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। এতে করে কৃষি মাঠ, গ্রামীন সড়ক, বাড়ির আঙ্গিনা এবং অনেকের বসতঘরও পানিতে আবদ্ধ হয়ে আছে। যার কারনে দিনমজুর মানুষেরা বেকার রয়েছে, কৃষি এবং চাষাবাদ করে যারা পরিবারের খাবার যোগান দিতো তারা এখন চরম সংকটের মধ্যে দিন পার করছে। কারন আমাদের এই অঞ্চলে যারা জলাবদ্ধতার আগে ধানের চারা ও তরকারি-সবজি চাষাবাদ করেছিলো তা দীর্ঘদিন পানির নিচে থেকে পঁচে গেছে। তাছাড়া এবার ধান চাষও বন্ধ রয়েছে। এতে করে কৃষক পরিবারগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা আজ এই শ্রেনীর ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি।  
পারভেজ মোশারফ বলেন, জলাবদ্ধতার শুরুতে আগষ্ট মাসে যখন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিলেন তখন তাদেরকে আমরা প্রথম ৫দিন খাবারসহ যাবতীয় বিষয়ে দেখাশোনা করেছি। আজকের কার্যক্রমটিতে যারা আমাদেরকে দেশে এবং প্রবাসে থেকে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
খাদ্য সামগ্রীগুলোর মধ্যে ছিল, ১০কেজি চাল, ২কেজি আলু, ১লিটার সয়াবিন তেল, ১কেজি মশারির ডাল, ১কেজি পেঁয়াজ ও ১প্যাকেট লবন। খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন, তাহমিনা ইসলাম, হাচান আটিয়া, ফরহাদ পাটোয়ারী, পপি আক্তার, মারজাহান মমিতা, ইকবাল গাজী, সাব্বির তপদার, মাছুম ভূইয়া, শান্ত ভূইয়া, নাঈম চৌধুরী, সামি পাল প্রমুখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৩-১০-২০২৪ ১০:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া