হাইমচর উপজেলার প্রবেশ পথে সুরঙ্গ
২৫ মে, ২০২৬ ০৪:৫৩ পূর্বাহ্ন

  

হাইমচর উপজেলার প্রবেশ পথে সুরঙ্গ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৩-১০-২০২৪ ১১:৪১ অপরাহ্ন
হাইমচর উপজেলার প্রবেশ পথে সুরঙ্গ

চাঁদপুরের হাইমচর উপজেলার যোগাযোগের প্রদান সড়ক চান্দ্রা-হাইমচর সড়ক (চান্দ্রা চৌরাস্তা) হতে (হাইমচর) = ৮.৩৮ কিঃমিঃ সড়কের ঢেলের বাজার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে ওয়াপদা সড়কে এক বিশাল সুরঙ্গ সৃষ্টি হয়েছে। এতে এই রাস্তাটি দিয়ে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারছেনা। স্থানীয়দের দাবি দ্রুত যেনো সড়কটি মেরামত করা হয়।

শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কটির মধ্য স্থানে হটাৎ ডেবে গিয়ে সুরঙ্গ সৃষ্টি হওয়ায় কোন প্রকারের যানবাহন চলাচল করতে পারছে না। এতে করে খুবই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে চাঁদপুর সদর থেকে হাইমচরে আশা জনসাধারণকে।

স্থানীয় ইব্রাহিম মাস্টার বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ছোট লক্ষীপুর গ্রাম এবং রাস্তার বিপরীত পাশে নয়ানী লক্ষীপুর গ্রাম এই দুইটি গ্রামের পানি নিষ্কাশনের জন্য পাইপ লাইন স্থাপন করলে সেই পাইপ ভেঙ্গে গিয়ে ডেবে যায়। এতে করে রাস্তার মধ্য খানে সুরঙ্গ সৃষ্টি হয়েছে। এই রাস্তাটি যেহেতু উপজেলার প্রদান সড়ক সেহেতু এই রাস্তাটি ঐ চলাচলে ভরসা। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ যেন দ্রুত সড়কটি মেরামত করা হয়।

এবিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তাটি ডেবে গিয়েছে আমরা সেই বিষয়টি শুনেছি। আগামীকাল সকালে এই রাস্তাটি সংস্কার করা হবে।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৩-১০-২০২৪ ১১:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 446 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া