হাইমচর থানা অফিসার ইনচার্জ কে বিদায়ী সংবর্ধনা
২৫ মে, ২০২৬ ০৪:৫৩ পূর্বাহ্ন

  

হাইমচর থানা অফিসার ইনচার্জ কে বিদায়ী সংবর্ধনা

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৪-১০-২০২৪ ১১:৪৩ অপরাহ্ন
হাইমচর থানা অফিসার ইনচার্জ কে বিদায়ী সংবর্ধনা

চাঁদপুরের হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন কে বিদায়ী সংবর্ধনা জানান উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বাজারের ব্যবসায়িরা বিদায়ী ওসিকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।

মাজহারুল ইসলাম শফিক বলেন, হাইমচর উপজেলার শৃঙ্খলা রক্ষায় আপনার দক্ষ নেতৃত্ব ছিল প্রসংশনীয়। স্বৈরাচারী সরকার পদত্যাগের পরও আইন শৃঙ্খলা রক্ষায় আপনার ভূমিকা ছিল অবিস্মরণীয়। সদ্য অনুষ্ঠিত দুর্গাপূজায় আপনি যে দায়িত্ববোধ দেখিয়েছেন তা হাইমচরবাসী স্মরনে রাখবে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, আমরা জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতা আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছে। এজন্য আপনাদের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব জহির মিয়াজিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলগী বাজার ব্যবসায়ি কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, ব্যবসায়ি বিল্লাল হোসেন, নজির দেওয়ান।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৪-১০-২০২৪ ১১:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া