চাঁদপুরে সেলিম চেয়ারম্যানের লুন্ঠিত পিস্তল উদ্ধার
২৪ নভেম্বর, ২০২৬ ০৫:১১ অপরাহ্ন

  

চাঁদপুরে সেলিম চেয়ারম্যানের লুন্ঠিত পিস্তল উদ্ধার

নিউজ এডিটর
১৫-১০-২০২৪ ০৯:৪৭ অপরাহ্ন
চাঁদপুরে সেলিম চেয়ারম্যানের লুন্ঠিত পিস্তল উদ্ধার

চাঁদপুর জেলা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে সাবেক চেয়ারম্যান মৃত সেলিম খানের লুন্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া উনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদার বাড়ীর রাস্তার পাশে বাঁশ বাগান হতে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ৯ এম.এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিষ্টার যাচাই বাছাই করে জানাগেল উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর উল্লেখিত পিস্তল উদ্ধারকৃত এলাকায় গণপিটুনিতে মারা যায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই সময়ে তাদের সাথে থাকা একটি শটগান থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ছিল জেলার লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমাদানের শেষ তারিখ। ওইদিন পর্যন্ত জেলায় লাইসেন্সকৃত ১২২ অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়। তখনই বাদ ছিলে সাবেক চেয়ারম্যান সেলিম খানের খোয়া যাওয়া পিস্তলটি। সর্বশেষ সেটিও যৌথ বাহিনীর অভিযান উদ্ধার হয়েছে।


নিউজ এডিটর ১৫-১০-২০২৪ ০৯:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া