হাইমচরে সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান
২৭ মে, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

  

হাইমচরে সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৪-১০-২০২৪ ০৮:৩৬ অপরাহ্ন
হাইমচরে সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান

চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক সেনাবাহিনী হাইমচরে বন্যার্তদের মাঝে টেউটিন, ত্রাণ ও নগদ অর্থ বিতরন করেছে। চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে সেনাবাহিনী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ পাঙ্গণে বন্যা দুর্গত কিছু সংখ্যক নিরীহ অসহায় পরিবারের মাঝে এই ঢেউটিন, ত্রাণ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন, ত্রাণ  ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ তুলে দেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জম হোসেন পিএসসি (অধিনায়ক, ২১ বীর)। এ সময় আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা, সেনাবাহিনী সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনির প্রমূখ।

উল্লেখ্য হাইমচর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। গত ২৪ আগস্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে জেলা জুড়ে বিপুল পরিমাণে ত্রাণ বিতরন করা হচ্ছে। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ  বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতে ও চলমান থাকবে।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৪-১০-২০২৪ ০৮:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 251 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া