শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৪-১০-২০২৪ ০৮:৫০ অপরাহ্ন |
চাঁদপুর জেলার হাইমচরের মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পড়ে ঝড়ের কবলে পড়ে হারাইস হাওলাদারের ছেলে মোঃ ফারুক (৩৫) নামে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার বাড়ি হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নেপাল কান্দী ৭ নং ওয়ার্ডে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা মেঘনা নদীর মাঝের চর এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা মোঃ সালাহউদ্দিন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় ৪ জেলে নদীতে মাছ শিকারে গেলে ঝড়ের কবলে পরে তিনজন তীরে ফিরলেও ঐ জেলে তীরে উঠতে পারেনি।
নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান জেলে নিখোঁজর কোন তথ্য আমরা পাইনি। আমাদের সাথে যোগাযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া