চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৪ নভেম্বর, ২০২৬ ০৫:০০ অপরাহ্ন

  

চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-১০-২০২৪ ০৮:৩৯ অপরাহ্ন
চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরের প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলীয় নেতাকর্মীরা। 

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। 

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার উচ্চতর পরিষদ সদস্য মো.আরিফ তালুকদার।

তিনি বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ-স্বৈরাচার শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্ত দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত ছাত্র-জনতার এই মহানবিপ্লবকে কাজে লাগিয়ে আমরা নতুন এক বাংলাদেশকে পেয়েছি। স্বৈরাচারী হাসিনা সরকারের সকল সন্ত্রসী, কুচক্রী ও সহযোগীদের বিচার করতে হবে। আমরা তরুন সমাজের অহংকার ভিপি নূরের নির্দেশে রাজপথে ছিলাম এবং গনতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গনমানুষের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাব। খুব অল্প সময়ের মধ্যে গণঅধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

তিনি বলেন, বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিনতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্তবিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি), আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর শহর জামাতের আমির অ্যাড. শাহজাহান খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক এইচএম নিজাম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণবাধিকার পরিষদ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন।

এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তোজা মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, কাদের খান, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-১০-২০২৪ ০৮:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 192 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া