শিরোনামঃ
নিউজ এডিটর ২৮-১০-২০২৪ ০৩:২৩ অপরাহ্ন |
চাঁদপুর শহরে অ্যান্ড স্টুডিও নামে প্রতিষ্ঠানের পোষাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার বেশকিছু মালামালসহ সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহরের রেলওয়ে বায়তুল আমিন মসজিদের পাশে অ্যান্ড স্টুডিও নামে ওই শোরুমের তৃতীয় তলায় কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের মসজিদসহ অসংখ্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। এরই মধ্যে বেশ কিছু মালামালসহ শোরুমের সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। সকালে শোরুমটি খোলার আগেই এ দুর্ঘটনা ঘটে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া