শিরোনামঃ
নিউজ এডিটর ০২-১১-২০২৪ ০৬:৩৫ অপরাহ্ন |
গত ২৮ অক্টোবর দিনগত রাতে জুয়ারি কামাল মিজিকে আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
এরপরদিন ২৯ অক্টোবর সকাল থেকে তাকে ছাড়িয়ে নিতে পুলিশের কাছে মোবাইল ফোনে এবং থানায় হাজির হয়ে তদ্বির চালিয়েছেন আশিকাটি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী। তাদের নেতৃত্ব ছিলেন চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন বিএনপি সভাপতি মিন্টু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আশরাফ রিপন, সহ-সভাপতি বিল্লাল হোসেন মাল।
ওইদিন সকাল থেকেই থানা এলাকায় তারা উপস্থিত হন। থানার সামনে চায়ের দোকানে বসে জুয়ারি কামালকে গ্রেপ্তারকারি কর্মকর্তাকে নাম ধরে গালমন্দ করেন বিএনপি নামধারী এসব নেতারা। পরে দুপুরে আসামী কামাল মিজিকে আদালতে সোপর্দ করার সময় থানা থেকে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে বিএনপির এসব নেতারা বাধা প্রদান করে হুমকি ধমকি প্রদর্শন করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, কামাল মিজি ও তার শ^শুর পরিবারের লোকজন বহু বছর ধরে অনলাইন ক্যাসিনোতে জড়িত। তারা নিজএলাকাসহ বাবুরহাটের প্রায় দেড়শতাধিক লোককে জুয়ার মধ্যে যুক্ত করে সর্বহারা করে। তাদের জুয়ার ফাঁদে নিয়ে যাওয়ার অন্যতম হোতা ছিলেন কামাল মিজি।
ইতোমধ্যে কামাল মিজি ও তার শ্যালক মোতালেব গাজীর বিরুদ্ধে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে চাঁদপুরে গ্রেপ্তার কামাল মিজির বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানার এফআইআর নং-১০। তারিখ ১৯ অক্টোবর। অপর মামলাটি বাড্ডা থানায়। ওই মামলার এফআইআর নম্বর: ৪। তারিখ ২ অক্টোবর। এ দুটি মামলায় অভিযুক্ত কামাল মিজি।
এছাড়াও চাঁদপুর সদর মডেল থানায় কামাল মিজি গ্রেপ্তারের পর তাকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় দায়ের করার মামলায় আসামী হিসেবে আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে কামাল মিজি চাঁদপুর জেলা কারাগারে আছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, মোটা অংকেটর টাকার বিনিময়ে কামালকে জামিনে মুক্ত করার জন্যও জোর চেষ্টা তদ্বির চালাচ্ছে বিএনপির উল্লেখিত নেতারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া