চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
২৪ নভেম্বর, ২০২৬ ০৫:০০ অপরাহ্ন

  

চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ এডিটর
০৬-১১-২০২৪ ০৬:৪৯ অপরাহ্ন
চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা এবং ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকিলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সহকারী পরিচালক মো. হান্নান এ সময় উপস্থিত ছিলেন।

অভিযান কালে বাকিলা বাজারের মো. মমিনের গোডাউন থেকে ২ হাজার ৭৩০ কেজি এবং মো. মোস্তফার গোডাউন থেকে ১ হাজার ৮৮১ কেজি পলিথিন জব্দ করা হয়। তাদের উভয় থেকে ১ হাজার করে ২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক  মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার না করার আহবান জানান তিনি।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ সদস্য।


নিউজ এডিটর ০৬-১১-২০২৪ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া