হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন গ্রেপ্তার
২৪ আগস্ট, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

  

হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন গ্রেপ্তার

নিউজ এডিটর
১২-১১-২০২৪ ০৬:৩৮ অপরাহ্ন
হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন।

গ্রেপ্তার ফখরুদ্দিন আলী আহমেদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সুমন বলেন, সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আলগী এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। তিনি গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার যুক্ত ছিলেন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

জানাগেছে, হাইমচর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নাম উল্লেখ করে এজাহারভুক্ত ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের আহবায়ক আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় ওই মামলাটি দায়ের করেন।


নিউজ এডিটর ১২-১১-২০২৪ ০৬:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া