চাঁদপুরের সেই এসআই মাহফুজকে সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
২৪ নভেম্বর, ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন

  

চাঁদপুরের সেই এসআই মাহফুজকে সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নিউজ এডিটর
১৩-১১-২০২৪ ০৬:১৮ অপরাহ্ন
চাঁদপুরের সেই এসআই মাহফুজকে সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

ঘুষের টাকার লেনদের ভিডিও ভাইরাল হওয়া চাঁদপুরের হাজীগঞ্জের সেই উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) সাময়িকভাবে এসআই মাহফুজুর রহমানকে বরখাস্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ দে কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।

‘টাকা গুনে নেয়া সুন্নত’ বলে ঘুষ নেয়া সেই এসআইকে প্রত্যাহার’ শিরোনামে চাঁদপুর বুলেটিনে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনার পর তাকে প্রাথমিকভাবে হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুর রকিব।

খোঁজ নিয়ে জানাগেছে, পারিবারিক কলহের জেরে ছেলের নামে থানায় অভিযোগ দিতে আসেন হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের এক বাসিন্দা। অভিযোগ দিতে এসে এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের প্রথম কিস্তি। তারপর ছেলে বউ এবং ছেলে বাবার কাছে ক্ষমা চাইলে পরিবারিক সমস্যা মিটে যায়। তবুও এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের দ্বিতীয় কিস্তি।  আর সেই কিস্তি নিতে গিয়ে তিনি বলেন, ‘টাকা গুনে গুনে নেয়া সুন্নত’।


নিউজ এডিটর ১৩-১১-২০২৪ ০৬:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া