শিরোনামঃ
নিউজ এডিটর ১৩-১১-২০২৪ ০৬:৫৩ অপরাহ্ন |
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলাখাল মকবুুল আহমেদ ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন নঁওগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী।
রোববার (১০ নভেম্বর) দুপুরে তিনি কলেজ পরিদর্শনে আসনে। এ সময় উপাচার্যকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোশাররফ হোসেন লিটনসহ শিক্ষকরা।
অধ্যাপক মোশাররফ হোসেন জানান, কলেজে হঠাৎ পরিদর্শনে আসেন আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছোট ভাই ও নঁওগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী। তার এই আগমনে আমি আনন্দিত, উল্লোসিত ও গর্বিত। তার আগমন ধন্য করেছে আমিসহ উপস্থিত কলেজের সকলকে। তার অসাধারণ দিক নির্দেশনামূলক বক্তব্য মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে আমাদের সকলকে।
পরে উপাচার্য সকল শিক্ষকদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া