শিরোনামঃ
নিউজ এডিটর ১৩-১১-২০২৪ ০৯:১২ অপরাহ্ন |
বুধবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
রাতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, হাজীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মকিমাবাদ মেয়র পার্ক এলাকায় মাহি প্যাকেজিং নামে প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৩০০ কেজি পলিথিন জব্দ, বালুর মাঠ এলাকার মো. মাইনুদ্দিনের নুরজাহান প্যাকেজিং থেকে জব্দ করা হয় ৫০ কেজি পলিথিন জব্দ এবং তাকে ১ হাজার টাকা জরিমানা এবং হকার্স মার্কেটের সফিকুর রহমানের বৃষ্টি প্যাকেজিং হাউজ থেকে ৪০ কেজি পলিথিন জব্দ এবং ১ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীরা।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে হাজীগঞ্জ থানার একদল চৌকস পুলিশ দল সক্রিয় সহযোগিতা করেন।
চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান চালানো হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া