চাঁদপুর মেডিকেল কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও হেমন্ত উৎসব সম্পন্ন
০৩ জুন, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন

  

চাঁদপুর মেডিকেল কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও হেমন্ত উৎসব সম্পন্ন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৭-১১-২০২৪ ০৮:২৬ পূর্বাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও হেমন্ত উৎসব সম্পন্ন
চিকিৎসা সেবায় নিয়োজিত একঝাঁক চিকিৎসক ও মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে অবস্থিত পুরান বাজার ডিগ্রি কলেজ ক্যাম্পাস। চাঁদপুর মেডিকেল কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও হেমন্ত উৎসবকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের এই মিলনমেলা। অপরূপ সৌন্দর্য্যে গড়ে ওঠা পুরান বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় এই নান্দনিক অনুষ্ঠান।

কলেজ অডিটোরিয়ামে শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হয় চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী ও হেমন্ত উৎসব।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক (গাইনী এবং অবস্) ডাঃ সাহেলা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জামাল সালেহ উদ্দিন‌। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার চাঁদপুর মেডিকেল কলেজ অন্যান্য মেডিকেল কলেজের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।ফলাফলের দিক দিয়ে অনেক মেডিকেল থেকে ভালো। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজে এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।তিনি তার বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিকভাবে প্রফুল্ল রাখে। আমি থাকাকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করতে পারলেও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করতে পারিনি‌। বর্তমান অধ্যক্ষ মহোদয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করেন এবং আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও হেমন্ত উৎসব উদযাপন।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক (জেনারেল সার্জারি), উপাধ্যক্ষ ডাঃ হারুন অর রশিদ।তাছাড়া অনুষ্ঠানে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রথমবারের মতো বার্ষিক ম্যাগাজিন "মোহনা" এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ডাঃ একেএম মাহবুবুর রহমান, সাবেক মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সাহেল আহমেদ। পুরান বাজার ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ লেফটেন্যান্ট মোঃ শোয়ায়েব।

অনুষ্ঠানে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক, কনসালটেন্ট,লেকচারার, মেডিকেল অফিসার, ইন্টার্ন চিকিৎসক এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা‌ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী তাসনিম তাবাসসুম আদিবা,জাহিন নানজিবা প্রমা,তাহসিন রহমান,আরদিন জাহান মিতুয়া,সিয়াম আহম্মেদ ,ওয়াসিয়া ফারিশতা খান,সৌরভ হাসান,সাইফুল ইসলাম কায়েম এর উপস্থাপনায় পবিত্র কুরআন তিলওয়াত করেন মুস্তাকিম,গীতা পাঠ করেন তৃষ্ণা রায়,ত্রিপিটক পাঠ করেন কৃতিত্ব চাকমা। মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন চাঁমেকের ইসলামী ক্যালচারাল ক্লাব,নাটক নাচ গান কবিতা আবৃত্তি করেন চিকিৎসক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৭-১১-২০২৪ ০৮:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 172 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া