চাঁদপুর শহরে আবারও কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
১২ জুলাই, ২০২৬ ০৭:৪৯ পূর্বাহ্ন

  

চাঁদপুর শহরে আবারও কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

নিউজ এডিটর
১৭-১১-২০২৪ ০১:৩৭ অপরাহ্ন
চাঁদপুর শহরে আবারও কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে আবারও কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কোনো ধরণের সম্পৃক্ততা না থাকলে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত সপ্তাহে মডেল থানা ও ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে ৫ জন এবং অস্ত্রসহ ৩ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়।

এদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।


নিউজ এডিটর ১৭-১১-২০২৪ ০১:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া