চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের ২০২৪-২৫ সেশনের কমিটি ঘোষণা
০৩ জুন, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন

  

চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের ২০২৪-২৫ সেশনের কমিটি ঘোষণা

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২৩-১১-২০২৪ ০৫:৪৫ অপরাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের ২০২৪-২৫ সেশনের কমিটি ঘোষণা
ডিবেট চ্যাম্পিয়নশীপ উদযাপন এবং ২০২৪-২৫ সেশনের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

চ্যাম্পিয়নশীপ উদযাপন এবং কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন।তিনি তার বক্তব্যে বলেন,কেবল পড়ালেখা করেই ভালো শিক্ষার্থী হওয়া যায় না। পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমের সাথে জড়িত থাকলেই শিক্ষার আসল উদ্দেশ্য সফল হবে।সহপাঠ্যক্রমের মধ্যে অন্যতম বিতর্ক। শুধু পড়ালেখা নিয়ে বসে থাকলে জীবনের সফলতা অর্জন করা যায় না। পড়ালেখার পাশাপাশি বিতর্কের মাধ্যমে জীবনের সফলতা অর্জনের লক্ষ্যে পৌঁছানো যায়।

সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মোঃ সাইফুল ইসলাম সোহেল কে ক্লাব মডারেটর ও সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ডাঃ মোহাম্মদ সাব্বির হোসেন,সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ মোহাম্মদ নুরুল আলম, প্রভাষক (বায়োকেমিস্ট্রি) ডাঃ শাহাদাত হোসেন এবং প্রভাষক (বায়োকেমিস্ট্রি) ডাঃ মাশরুবা গুলশান কে উপদেষ্টামণ্ডলীর সদস্য করে ২০২৪-২৫ সেশনের সভাপতি‌ হিসেবে তাহসিন রহমান, সাধারণ সম্পাদক তাসনিম তাবাসসুম আদিবা, সহ-সভাপতি রুবাইয়া তাসনিম উর্বি, সহকারী সাধারণ সম্পাদক খালিদ বিন ইউসুফ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সৌরভ হাসান,প্রকাশনা সম্পাদক রবিউল হাসান, কোষাধ্যক্ষ নোমান শরীফ,সহ-প্রকাশনা সম্পাদক তৃষা রায়, দপ্তর সম্পাদক ঐন্দ্রিলা দে পূজা, সহকারী দপ্তর সম্পাদক সিয়াম আহম্মেদ, কার্যকরী সদস্য সামিয়া সালামনষ নিশু,ইশরাত জাহান তনিমা, নুসরাত জাহান বৃষ্টি এবং কাজী সাউদা এর নাম ঘোষণা করা হয়।

ইন্টার্ন চিকিৎসক ডাঃ অয়ন্তী রাব্বি এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হারুন অর রশিদ,সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মোঃ সাইফুল ইসলাম সোহেল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান,বিদায়ী সভাপতি ইন্টার্ন চিকিৎসক ডাঃ আরেফিন সাদাত,সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ।

চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবকে অনুপ্রেরণা এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সম্মাননা প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান।

অনুষ্ঠানের শুরুতে পাঞ্জেরি-চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতা ২০২০ (বাস্তবায়ন ২০২৪) এ কলেজ পর্যায়ে চাঁদপুর জেলায় চ্যাম্পিয়ন হওয়ার বির্তাকিকদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য যুক্তি তর্কের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও সাবলীল ভাষার অধিকারী করার লক্ষ্যে ২০২২ সালে গঠন করা হয় চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২৩-১১-২০২৪ ০৫:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া