সাংবাদিক মোহাম্মদ হোসেন খানের ইন্তেকাল
১৯ জুন, ২০২৬ ০৫:৫৫ পূর্বাহ্ন

  

সাংবাদিক মোহাম্মদ হোসেন খানের ইন্তেকাল

নিউজ এডিটর
২৭-১১-২০২৪ ১২:৫৩ অপরাহ্ন
সাংবাদিক মোহাম্মদ হোসেন খানের ইন্তেকাল

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হোসেন খান (৮২) আর বেঁচে নেই।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ হোসেন খান জেলার ফদিরগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ির ইউসুফ খানের ছেলে। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও দুই ছেলে আছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। বাদ জোহর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।

তিনি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রখ্যাত চিত্রশিল্পী হাসেম খানের ছোট ভাই। কর্মজীবনে তিনি চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নিজ বাড়িতে থাকতেন। দীর্ঘ দিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেছেন তিনি।


নিউজ এডিটর ২৭-১১-২০২৪ ১২:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 169 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া