চাঁমেক ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি
০৩ জুন, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন

  

চাঁমেক ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৩-১২-২০২৪ ১০:০১ অপরাহ্ন
চাঁমেক ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি
চাঁদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ছাত্রলীগের নেতাসহ ৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীনের সভাপতিত্ব অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খাটিয়ে অরাজকতা সৃষ্টি,ছাত্রলীগের মিছিল মিটিং এ জুনিয়রদের শিক্ষার্থীদের যেতে বাধ্য করা, হোস্টেলে সীট দখলের চেষ্টা, ডাইনিং দখল, ছাত্র কল্যাণ পরিষদের নাম ভাঙিয়ে সাধারণ শিক্ষার্থীদের হেনস্থা,সন্ধানীর কার্যক্রম এবং কমিটিতে হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক প্রিয়বত দাস উৎসসহ কয়েকজন কর্মীও রয়েছেন।

এর আগে ১৫ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর কলেজ এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক (প্যাথলজি) ডাঃ মিজানুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে ২৭ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সর্বসম্মতিক্রমে অভিযুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদ শান্তি প্রদান করা হয়।

মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, অভিযুক্ত কলেজ ছাত্রলীগের সভাপতি চাঁমেক-১ ফজলে রাব্বীকে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম থেকে ৩ মাসের বহিষ্কার এবং ছাত্র হোস্টেলের বরাদ্দকৃত সীট স্থায়ী ভাবে বাতিল করা হয়, সাধারণ সম্পাদক চাঁমেক-২ প্রিয়বত দাস উৎসকে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম থেকে ৬ মাসের বহিষ্কার এবং ছাত্র হোস্টেলের বরাদ্দকৃত সীট স্থায়ীভাবে বাতিল করা হয়।

তাছাড়া অভিযুক্ত কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁমেক-২ মাহিমা বিনতে মালেককে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম থেকে ১ মাসের বহিষ্কার,সকল ধরনের সহপাঠ্যক্রম থেকে ৬ মাসের বহিষ্কার এবং স্বভাবগত ভাবে জুনিয়র শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করায় ভর্ৎসনা ও লিখিতভাবে সতর্ক করা। সাংগঠনিক সম্পাদক চাঁমেক-৩ সানিলা রহমান সারাকে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম থেকে ১ মাসের বহিষ্কার,চাঁমেক-২ হৃদয় কুমারকে ১ মাসের জন্য ছাত্র হোস্টেলের বরাদ্দকৃত সীট বাতিল করা হয়। তাছাড়া ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁমেক-৩ প্রিতম মজুমদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।

নোটিশে আরো উল্লেখ করা হয়, অভিযুক্তদের শাস্তি ৬ আগষ্ট থেকে কার্যকর শুরু হয়েছে। উক্ত সময়ের মধ্যে অভিযুক্ত কেউ ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। অভিযুক্ত সকলকেই মুচলেকা দিতে হবে এবং ভবিষ্যতে মেডিকেল কলেজ, হোস্টেল এবং হাসপাতালে অবস্থান কালে এ ধরনের অপরাধের সাথে যুক্ত হলে তাদের বিরুদ্ধে প্রশাসন যেকোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

অন্যদিকে প্রত্যাশিত শাস্তি কার্যকর না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন কর্তৃক শাস্তির প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা জানান, নোটিশে উল্লেখ করা হয় শাস্তি কার্যকর হয়েছে ৬ আগষ্ট থেকে কিন্তু ছাত্র আন্দোলনের পর কলেজের স্বাভাবিক কার্যক্রম শুরু হয় ১৮ আগষ্ট থেকে এবং আমরা লিখিত অভিযোগ দাখিল করি ১৫ সেপ্টেম্বর। ৬ আগষ্ট থেকে শাস্তির কার্যক্রম এবং শাস্তির মেয়াদ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য কলেজের নোটিশ ২৭ নভেম্বর প্রকাশ করা হলেও তা সাধারণ শিক্ষার্থীদের কাছে আসে ৩ ডিসেম্বর।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৩-১২-২০২৪ ১০:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 185 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া