শিরোনামঃ
নিউজ এডিটর ১৩-১২-২০২৪ ১২:৫৭ অপরাহ্ন |
জেলা পরিষদ মূলত সামাজিক কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে জেলার জনগনের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছে। আর এই কাজগুলোর সাধারণত প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলের লোকদের সাথে সম্পর্কিত।
কিন্তু কর্মকর্তা কর্মচারিরা দীর্ঘ বছর একই স্থানে চাকরি করার কারণে উন্নয়ন কাজের সঠিক বাস্তবায়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। সঠিকভাবে তত্ত্বাবধান হচ্ছেনা জেলা পরিষদের উন্নয়নমূলক ও রুটিন কাজ। এসব কর্মচারিরা দীর্ঘ বছর একই চেয়ারে থাকার কারণে জেলা পরিষদের কাজের সাথে সংশ্লিষ্টদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন।
এছাড়া রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নানাভাবে জড়িয়ে পড়েছেন। এতে কেউ কেউ আঙ্গুল পুলে কলাগাছ হয়েছেন। আবার কেউ না পাওয়ার হতাশা ব্যক্ত করেছেন। এসব তথ্য জেলা পরিষদের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানাগেছে, ৫ আগস্টের পর কর্মস্থলে না থাকায় দায়িত্ব থেকে বাদ পড়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। তার পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রশাসকের দায়িত্বে আছেন জেলা প্রশাসক।
প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদে যোগদান করেছেন এক বছরের অধিক সময়। কিন্তু বাকী কর্মকর্তা কর্মচারী একজন একই কর্মস্থলে আছেন ১০ থেকে ১৮ বছর।
জেলা পরিষদের ওয়েব সাইট ও প্রাপ্ত তথ্যে জানাগেছে, সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. ইকবাল হোসেন এই পদে যোগদান করেছেন ২০১৫ সালের ৯ জুলাই। তার বদলির আদেশ হলেও তদ্বির করে একই স্থানে আছেন। এরপর সাঁটলিপিকার শেখ মিহউদ্দিন আহমেদ তিনি ২০০৬ সালের ১০ জুন থেকে এখানে আছেন। যদিও উনার পদবি জেলা পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রচার হয়।
হিসাব রক্ষক মো. ইকবাল হোসেন ২০০৮ সালের ১১ নভেম্বর থেকে একই চেয়ারে। প্রধান সহকারী মো. মজিবুর রহমান ২০০৬ সালের ১০ মে যোগদান করেছেন এবং সার্ভেয়ার মো. নাছির উদ্দিন আছেন ২০১২ সালের ১৮ মার্চ থেকে। জেলা পরিষদের ওয়েব সাইটে দেয়া তথ্য বলছে জনবল সংখ্যা ২৯জন। তবে এদের মধ্যে যারাই কর্মরত তারা কোনভাবেই বদলি হতে চাননা।
পরিষদের কর্মচারিরা একই চেয়ারে ১০ থেকে ১৮ বছর চাকরি করছেন। বদলি হলে তদ্বির। অভিযোগ উঠলে নানা ভাবে ধামাচাপা। এসব বিষয় নিয়ে চলছে অনুসন্ধান। সরকার থেকে আসা জেলা পরিষদের বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনিয়মে জড়িতদের বিষয়ে আসছে ধারবাহিক প্রতিবেদন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া