মেঘনায় ১০টি বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৮
১৮ নভেম্বর, ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মেঘনায় ১০টি বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৮

শামসুল আলম জুয়েল
১৯-১২-২০২৪ ০৬:৩৯ অপরাহ্ন
মেঘনায় ১০টি বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি বাল্কহেড, একটি ড্রেজারসহ ৩৮জন দুস্কৃতিকারীকে আটক করেছে কোস্টকার্ড।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার, ১০ টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদেরকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

অভিযানে কোস্টগার্ড এর সাথে নৌ পুলিশ সার্বিক সহযোগিতা করেন।


 


শামসুল আলম জুয়েল ১৯-১২-২০২৪ ০৬:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া