শিরোনামঃ
শামসুল আলম জুয়েল ২০-১২-২০২৪ ০৫:০৮ অপরাহ্ন |
গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. রফিকুল ইসলাম খান নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর উপজেলা আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
গ্রেপ্তার আসামী রফিকুল ইসলাম খান সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ রালদিয়া গ্রামের আনোয়ার খান বাড়ীর মৃত কলমতর খানের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ওপর হামলা ও মারধরের ঘটনায় গত ১৮ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন শহরের ক্লাবরোড এলাকার বাসিন্দা ইমান হোসেন খানের ছেলে আল-আমিন হোসেন।
ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীকে প্রধান আসামী করা হয়। এছাড়াও ১১০জনকে নামীয় এবং ১০০ থেকে ১৫০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ওপর হামলার ঘটনায় আসামী রফিক জড়িত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে তাকে ওই ঘটনার আসামী হিসেবে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া