মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার
১৮ নভেম্বর, ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

শামসুল আলম জুয়েল
২০-১২-২০২৪ ০৫:২৩ অপরাহ্ন
মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরে কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে মেঘনা নদীতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। ওই সময় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল ও মতলব উত্তর মোহনপুর নৌপুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ডাকাতদল অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কোস্টগার্ড ও নৌ পুলিশের ধাওয়া করলে ডাকাতদল তাদের একটি স্পীডবোট খালের মধ্যে রেখে পালিয়ে যায়।

এ সময় স্পীডবোটে থাকা একটি একনলা বন্দুক, পাঁচটি ছুরি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি অ্যান্ড্রোয়েড মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত স্পিড বোট এবং সকল ধরনের অস্ত্র ও মোবাইলসমূহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আলুবাজার নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


শামসুল আলম জুয়েল ২০-১২-২০২৪ ০৫:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 166 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া