মেঘনায় দুটি বাল্কডেহসহ ৯ দুস্কৃতিকারী আটক
১৮ নভেম্বর, ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মেঘনায় দুটি বাল্কডেহসহ ৯ দুস্কৃতিকারী আটক

শামসুল আলম জুয়েল
২১-১২-২০২৪ ০১:৫৫ অপরাহ্ন
মেঘনায় দুটি বাল্কডেহসহ ৯ দুস্কৃতিকারী আটক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ ৯ দুস্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা মতলব উত্তর উপজেলার দশআনী সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ ৯ দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

জব্দকৃত বাল্কহেড এবং আটক দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।


শামসুল আলম জুয়েল ২১-১২-২০২৪ ০১:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া