জাহাজে ৭ খুনের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
২৪ নভেম্বর, ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন

  

জাহাজে ৭ খুনের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

শামসুল আলম জুয়েল
২৩-১২-২০২৪ ০৬:৫১ অপরাহ্ন
জাহাজে ৭ খুনের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সারবোঝাই এমভি আল বাকেরা জাহাজে ক্রু মেম্বারদের গলা কেটে নির্মমভাবে হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

সোমবার (২৩ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

এমভি আল বাকেরা জাহাজের ক্রু মেম্বারদের হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

এ কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায়দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণ করে সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে জাহাজে একদল জলদস্যু/ডাকাত আক্রমণে ক্রু মেম্বারদের গলা কেটে নির্মমভাবে হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হয়েছে।


শামসুল আলম জুয়েল ২৩-১২-২০২৪ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 161 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া