শিরোনামঃ
নিউজ এডিটর ২৫-১২-২০২৪ ১২:৫৯ অপরাহ্ন |
বহুল আলোচিত চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাকেরা জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে র্যাবের এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আকাশ মণ্ডল ওরফে ইরফান। তাকে বাগেরহাট জেলার চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের চিতলমারি এলাকায় অভিযান চালিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত আকাশ মন্ডল ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি হ্যান্ড গ্লাভস, ১টি লোটো ব্যাগ, ঘুমের ঔষধের খালি পাতা, নিহতদের ব্যবহৃত ৫টি ও তারঁ ব্যবহৃত ২টি সহ মোট ৭টি মোবাইলসহ বিভিন্ন জায়গায় রক্ত মাখানো নীল রংয়ের ১টি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশ মন্ডল ইরফান (২৬), বাগেরহাটের ফকিরহাট গ্রামের জগদীশ মন্ডলের ছেলে।
র্যাব কর্মকর্তা মেজর সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আকাশ জানায় গেল ৮মাস যাবত এমভি আল বাখেরা জাহাজে চাকুরি করতো। ওই জাহাজের কর্মচারীরা ছািট ও বেতন- বোনাসসহ বিভিন্ন বিল কর্মচারীরা পেতো না। জাহাজের মাস্টার একাই ভোগ করতেন। আর তা নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।ওই ক্ষোভের প্রেক্ষিতে গেল ১৮ডিসেম্বর আকাশ ০৩ পাতা ঘুমের ঔষধ ক্রয় করে নিজের কাছে রেখে দেয়। ঘটনার দিন সন্ধ্যায় জাহাজে রাতের খাবারের তরকারীর মধ্যে ০৩ পাতা (৩০টি) ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। আকাশ তার পরিকল্পনা মোতাবেক আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে প্রথমে মাস্টারকে জাহাজে থাকা চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার সাথে আকাশ একাই জড়িত বলে স্বীকার করে।
গ্রেপ্তারকৃতদেরবিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে বলে জানায় র্যাব কর্মকর্তা।
গেল ২৩ ডিসেম্বর চাঁদপুরে হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি-আল বাখেরা জাহাজে সাত জন হত্যা ও এক জন গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনাটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় এমডি-আল বাখেরা জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন। এফটিপিতে ফূটেজ চলমান দেয়া আছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া