চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
১১ জুন, ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন

  

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ এডিটর
২৬-১২-২০২৪ ০৪:০২ অপরাহ্ন
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে উঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এর কয়েকদিন আগে উপজেলার ওয়ারুক বাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজার থেকে ব্যবসায়ীদের নিজ দায়িত্বে এসব স্থাপনা সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এ অভিযান।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

তিনি বলেন, যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, নিয়ম মেনে আবেদন করলে তারা সরকারি সুবিধা পেতে পারেন।

দোয়াভাঙ্গার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিলো। কিন্তু কয়েকদিন পরে আবারও সড়কের এই জায়গা অবৈধভাবে দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির ফলাফল আর পাওয়া যায় না।

সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, গত নভেম্বর মাস থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সড়কের সব জায়গা দখলমুক্ত করা হবে।


নিউজ এডিটর ২৬-১২-২০২৪ ০৪:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 132 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া