হাইমচরে সুবিধাবঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
২৫ মে, ২০২৬ ০৪:৩৭ পূর্বাহ্ন

  

হাইমচরে সুবিধাবঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৭-১২-২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন
হাইমচরে সুবিধাবঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এতিমখানা এবং সীতার্ত অসহায় ৭শত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নীলকমল ইউনিয়নের চরাঅঞ্চলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা মেঘনা নদী পাড়ি দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে ওইসব এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিতদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

 

কৃতজ্ঞতা প্রকাশ করে শীতবস্ত্র (কম্বল) পাওয়া এতিমখানার কর্তৃপক্ষ ও সুবিধাবঞ্চিতরা বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) দিয়ে গেছেন। আমরা প্রশাসন কে ধনবাদ জানাই।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় বরাদ্দকৃত টাকায় ৫শত পিছ কম্বল ক্রয় করেছি। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২শত পিছ কম্বল পেয়েছি। মোট ৭শত পিছ কম্বল উপজেলার বিভিন্ন এতিমখানায়, অটোরিকশা চালক ও সুবিধাবঞ্চিতদের মাঝে এবং নীলকমল ইউনিয়নের গুচ্ছগ্রামগুলোতে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছি।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৭-১২-২০২৪ ১২:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া