হাইমচরে জনকল্যাণ সমিতির ৮শত শীতবস্ত্র বিতরণ
১২ জুন, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

  

হাইমচরে জনকল্যাণ সমিতির ৮শত শীতবস্ত্র বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৭-১২-২০২৪ ০৭:৪৬ অপরাহ্ন
হাইমচরে জনকল্যাণ সমিতির ৮শত শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরে মানব কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সীতার্ত অসহায় ৮শত পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও হাইমচর উপজেলা জনকণ্যাণ সমিতির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু।

 

সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল শামীম এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির ছাত্রকল্যান সম্পাদক আহসান ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ আলী গাজী, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের সাবেক সভাপতি ও সমিতির সদস্য বুলবুল ইসমাইল, প্রাইমারী স্কুল শিক্ষক নুরে আলম, ও মামুনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

দুদিন ব্যাপী শীতবস্ত্র বিতরণের কর্মসূচির আজ প্রথম দিনে উপজেলার নয়ানী লক্ষ্মীপুর, বাংলাবাজার, ভিঙ্গলিয়া, কমলাপুর, গন্ডামারা, চরভৈরবী, হাইমচর ড্রিগ্রী কলেজ এলাকায় অসহায়, দিনমজুর, শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৭-১২-২০২৪ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া