মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার-বাল্কহেডসহ আটক ২৮
২৪ নভেম্বর, ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার-বাল্কহেডসহ আটক ২৮

নিউজ এডিটর
২৭-১২-২০২৪ ১০:৪৭ অপরাহ্ন
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার-বাল্কহেডসহ আটক ২৮
চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত দুটি ড্রেজার দুটি বাল্কহেড এবং তিনটি বোটসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও গজারিয়া কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করে।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান চলাকালীন ওই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার, ২ টি বাল্কহেড, ২ টি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত সকল ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটককৃত ২৮ জন আসামিকে বেলতলি নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।


নিউজ এডিটর ২৭-১২-২০২৪ ১০:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া