শিরোনামঃ
নিউজ এডিটর ২৮-১২-২০২৪ ০৩:৫২ অপরাহ্ন |
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নায়েবে অমীর বলেন, ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বলেছিলো বৈষম্য দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্যতো দূর হয় না, বরং গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এদেশ থেকে সুদকে উৎখাত করবে। সুদকে উৎখাত করতে পারলে এদেশ উন্নত হবে। সুদি, জুলুমকারী সরকার বাংলাদেশে আসতে দিতে চাই না। বিগত অনেক সরকারই এসেছে কোন সরকারই আল্লাহর আইন মেনে চলে নাই। বরং আল্লাহর আইন ভেঙেছে। কোরআনের আইন মেনে না চলায় দেশের বিভিন্ন স্থানে অন্যায় অত্যাচার হচ্ছে।
নায়েবে আমির আরো বলেন, এখন জনগণ বলতে শুরু করেছে এটাকেও দেখেছি, ওটাকেও দেখেছি এবার ইসলামী আইনের শাসন দেখতে চাই। এজন্যে এখন আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।
সম্মেলনে জেলা, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন জামায়াতের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া